Skip to main content

Featured

ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডের জীবনের জানা - অজানা তথ্য

হার্দিক পাণ্ডে ভারতের এই ক্রিকেটার ১৯৯৩ সালের ১১ অক্টোবর  গুজরাতের সুরাটে জন্ম গ্রহন করেন।তার পূর্ণ নাম হার্দিক হিমাংশু পাণ্ডিয়া। তার পিতার নাম হিমাংশু পাণ্ড্য তিনি একটি ছোটো কার ফাইনান্স ব্যবসা করতেন।হার্দিকের যখন ৫ বছর বয়স তখন তার পিতা তাকে এবং তার ভাই ক্রুনাল কে নিয়ে চলে আসে বড়োদরা ষরে   এবং সেখানেই তাদের ক্রিকেটে ভালো ভাবে প্রশিক্ষিত করতে থাকে। পরে সেখানকার কিরণ মোরের ক্রিকেট অ্যাকাডেমিতে  তাদের ভর্তি করে দেওয়া হয়।হার্দিক নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন  তার পর ক্রিকেটের প্রতি মনোনিবেশ করার জন্য পড়াশোনার ইতি টানেন।হার্দিক ১৮ বছর বয়স পর্যন্ত ছিলেন একজন লেগ স্পিনার  তার পর বরোদা দলের তদনীন্তন কোচ সনৎ কুমারের পীড়া পীড়িতে  ফাস্ট বোলিং শিখেন। খেলোয়াড়ী জীবন হার্দিক এর ক্রিকেট জীবনের অভিষেক হয় ২০১৩ সালে ইউসুফ পাঠান এর নেতৃত্বে বরোদা ক্রিকেট দলের হয়ে। ২০১৩-১৪ সালে বরোদা দলের সৈয়দ মুস্তাক আলী ট্রফি জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।লি২০১৫-১৬ সালে অস্ট্রেয়ার বিপক্ষে তার টি-২০ আন্তর্জাতিক অভিষেক ঘটে।তার প্রথম ম্যাচ হয় ২৬ জুলাই ২০১৬ তারিখে এবং সেই ম্যাচে ত...

বিরাট কোহলির জীবনের জানা - অজানা তথ্য

 বিরাট কোহলি


বিরাট কোহলি  ৫ নভেম্বর ১৯৮৮ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম চিকু।তার বাবার নাম প্রেম কোহলি তিনি পেশায় আইনজীবি ছিলেন | তিনি ২০০৬ সালে মৃত্যু বরন করেন। তার ২ জন বড় ভাই এবং বোন রয়েছে তাদের নাম বিকাশ - ভাবনা। বিশাল ভারতী ও স্যাভিয়ের কনভেন্টে পড়াশোনা করেন  কোহলি। তার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।তিনি মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যানরুপে পরিচিত।তবে, মাঝে মধ্যে উদ্ধোধনী ব্যাটসম্যান হিসেবে ও ব্যাটিং করে থাকেন। এছাড়া ডান হাতে মিডিয়াম পেস বল করেন তিনি।

খেলোয়াড়ী জীবন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০০৮ সালের আইসিসি অনূর্ধ্ব -১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি এবং এর কয়েকমাস পর শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে মাত্র ১৯ বছরবয়সে ওয়ান ডে তে অভিষেক হয় তার। তাছাড়া ২০১১ সালের বিশ্বকাপে ভারতের হয়ে খেলেন তিনি। তার টেষ্ট অভিষেক হয় ২০১১ সালের ২০ জুন এবং ২০১৩ সালের মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ


আফ্রিকার টেস্টে শত রান করেন তিনি। ২০১৩ সালে প্রথমবার তিনি ওয়ান ডে ব্যাটসম্যানদের আইসিসি রার্ঙ্কিংয়ের প্রথম স্থানে পৌঁছে যায়।২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির টেস্ট অবসর গ্রহনের পর কোহলি ওয়ানডে দলের সহ- অধিনায়ক নিযুক্ত হয়ে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পান। ২০১৭ সালে ধোনি অধিনায়ক পদ থেকে পদত্যাগ করার পরে তিনি ওয়ানডেতে ও অধিনায়ক হয়।ওয়ানডে ক্রিকেটে সব থেকে দ্রুততম ব্যাটসম্যান হিসিবে ১০,০০০ এবং ১১,০০০ রানের রেকর্ড টি তারই করা।তিনি ওয়ানডেতে ২০৫ ও ২২২ রান করেছিলেন। তিনি বর্তমান বিশ্বে অন্যতম  সেরা ব্যাটসম্যান।ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কোহলির সেরা টেস্ট রোটিং ( ৯৩৭ পয়েন্ট) ওয়ানডে রোটিং (৯১১ পয়েন) এবং টি-২০(৮৯৭ পয়েন্ট)  রয়েছে |


ঘরোয়া দলের তথ্য

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে  ( আইপিএল)  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলেন। ২০১৩ সাল থেকে ব্যাঙ্গালোর দলের অধিনায়ক তিনি। এবং ২০০৮ সাল থেকে এই দলে খেলছেন। এর আগে ২০০৬ সালে তিনি দিল্লির হয়ে খেলতেন।


ব্যক্তিগত জীবন

২০১৩ সাল থেকে কোহলি বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রেমে পড়েন। তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে ভিষণ গুঞ্জন শুরু হয়। তারা ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিবাহ করেন।২০২১ সালের ১১ জানুয়ারি বিরাট কোহলি বাবা হন। তার একটি কন্যা সন্তান হয় যার নাম ভামিকা কোহলি।


আর্থিক প্রতিপত্তি

কোহলির মোট সম্পদ এর পরিমান ৩৮২ কোটি রুপি ,ফোর্বস সাময়িকীর চোখে ব্রান্ডমূল্যে কোহলি এগিয়ে আছেন লিওনেল মেসির চেয়েও। মিসির অবস্থান নয়ে,কোহলির সাতে।বছরে তার আয় ১২১ কোটি রুপি। আইপিএল খেলার বিনিময়ে তিনি প্রতি বছর ১৬ কোটি রুপি বেতন নেন। এক দিনের বিঙ্গাপনের জন্য কোহলি ৫ কোটি রুপি নেন।


সম্মাননা

২০১২ সালে আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেটার হিসেবে আইসিসি পুরষ্কার লাভের মর্যাদা লাভ করেন।২০১৬ সালে উইজডেন কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের মর্যাদা পান।২০১৭ -২০১৮ সালে জিতেছেন বর্ষসেরা ক্রিকেটারের স্যার গারফিল্ড সোবার্স টুফি।২০১৮ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার পান যা ভারতের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান।



আরো জানতে নিচের লিংক এ ক্লিক করুন ধন্যবাদ 




#BIPULMONDAL


Comments